৫ই মে ; অপারেশন ফ্লাশ আউট

আর্কাইভস শটস
২০১৩ সালের ৫ ই মে মতিঝিলের শাপলা চত্ত্বরে হেফাজতে ইসলামের সামাবেশে যৌথ বাহিনীর অভিযানে সংগঠিত হত্যাকান্ড রক্তাক্ত বিতর্কিত ঘটনার জন্ম দেয়।
২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলাম তাদের ১৩ দফা দাবিতে মতিঝিলের শাপলা চত্বরে বিশাল মহাসমাবেশ করে। ৫ মে দিবাগত রাতে পুলিশ, র্যাব ও বিজিবি যৌথভাবে অভিযান চালিয়ে হেফাজতের কর্মীদের সরিয়ে দেয়। সরকার ও হেফাজতের তথ্যে বিশাল পার্থক্য ছিল। সাম্প্রতিক তদন্তে ঢাকাতেই ৩২ জনের নাম-পরিচয়সহ হত্যার প্রমাণ মিলেছে বিভিন্ন বেসরকারি প্রতিবেদনে এই সংখ্যা আরও বেশি হওয়ার দাবি করা হয়েছে। ২০২৪ সালের নভেম্বরে শেখ হাসিনা ও বেনজীর আহমেদসহ ৫০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়। হেফাজতে ইসলাম এই দিনটিকে "শাপলা চত্বর গণহত্যা কালোদিন" হিসেবে পালন করে এবং এর বিচারের দাবি জানিয়ে আসছে।
২০২৬ সালে তদন্তকারী সংস্থা ৩২ জন হত্যার প্রমাণ পেয়েছে এবং সম্ভাব্য ৭ জুনের মধ্যে প্রতিবেদন দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে।
মতামত দিন