ঢাকা জেলার প্রথম নারী পুলিশ সুপার শামীমা পারভীন শিল্পী
ঢাকা জেলার প্রথম নারী পুলিশ সুপার হিসাবে দ্বায়িত্ব গ্রহণ করেছেন নড়াইল জেলার সুযোগ্য সন্তান শামীমা পারভীন শিল্পী। জন্মসূত্রে তিনি নড়াইল জেলার দূর্গাপুর গ্রামের বাসিন্দা।তিনি ২৫তম বিসিএস-এর মাধ্যমে পুলিশ বাহিনীতে যোগদান করেছিলেন এবং ৩০ এপ্রিল ২০২৬ তারিখে ঢাকা জেলার এসপি হিসেবে পদায়ন পান। ৯ মে ২০২৬ সকালে পুলিশ সুপার বাংলো ও জেলা পুলিশ অফিসে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিদায়ী এসপি মিজানুর রহমান পিবিআইতে বদলী হয়েছেন এবং তার স্থলাভিষিক্ত হিসাবে এসপি শামীমা পারভীন আনুষ্ঠানিকভাবে দ্বায়িত্বভার গ্রহণ করেন৷
তিনি নড়াইল জেলার সুযোগ্য সন্তান। ঢাকা জেলার ইতিহাসে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন।
এর আগে তিনি পুলিশ সদর দপ্তরে কর্মরত ছিলেন।
মতামত দিন