গদি হারালেন মমতা

ফাইল ছবি
ভারতীয় জনতা পার্টি ( বিজেপির) বিজয়ে মূখ্যমন্ত্রীর পদ হারালেন মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে হটিয়ে বেসরকারি ফলাফলে দলটি দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় যাচ্ছে বিজেপি।
বিজেপির বিরুদ্ধে 'চুরির অভিযোগ' করেছেন মমতা ব্যানার্জী। বিজেপির এই জয়কে 'অনৈতিক' আখ্যা দিয়ে মমতা ব্যানার্জী বলেছেন, ''বিজেপি ১০০টিরও বেশি আসন চুরি করেছে।
অন্যদিকে পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীদের শুভেচ্ছা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে!... জনগণের শক্তির জয় হয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতি জয়ী হয়েছে।”
পশ্চিমবঙ্গ ছাড়াও এই দফার নির্বাচনে আসামে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়েছে বিজেপি।
মতামত দিন