এপেস্টিনের কথিত সুইসাইড নোট প্রকাশ
কুখ্যাত সাজাপ্রাপ্ত যৌন অপরাধী জেফরি এপেস্টেইনের মৃত্যুর একমাস আগে লেখা কথিত সুইসাইড নোটের নথি প্রকাশের আদেশ দিয়েছেন একজন মার্কিন বিচারক।বুধবার প্রকাশ হওয়া নোটটিতে বলা হয়েছে, "বিদায় জানানোর জন্য নিজের সময় বেছে নিতে পারাটা একটা দারুণ ব্যাপার"।
২০১৯ সালের জুলাই মাসে এপস্টাইন আত্মহত্যা করার চেষ্টা করার পর তিনি একটি বইয়ের ভেতরে নোটটি খুঁজে পান এমনটাই দাবি করেছেন এপেস্টেইনের প্রাক্তন কারাবন্দি সঙ্গী। এর এক মাস পর এপস্টাইনকে তার সেলে মৃত অবস্থায় পাওয়া যায়।তবে নোটটি এপেস্টেইনের কিনা তা নিয়ে মার্কিন কর্তৃপক্ষ কোন মন্তব্য করেনি।
যৌন পাচার মামলায় বিচার চলাকালীন তার মৃত্যু হয় যাকে কর্তৃপক্ষ আত্মহত্যা বলে রায় দিয়েছে।
মতামত দিন